1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

মতলবে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা : চাঁদপুর জেলার মতলব দক্ষিণ পৌরসভার মতলব সেতুর দক্ষিণ পাশের গোলচত্বর এলাকায় এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা এতে আগুন দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মতলব দক্ষিণ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির মালিক জেলা যুবদলের সদস্য ও মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রোমান কাজী। তবে দোকানটি যৌথভাবে পরিচালনা করতেন তাঁর ভাই আব্দুল হাই ও ভাতিজা হোসেন কাজী।
মামলার বাদী হোসেন কাজী জানান, ঘটনার দিন রাত সাড়ে ১০টায় দোকান বন্ধ করে আমরা বাড়ি চলে যাই। রাত পৌনে ৪টার দিকে প্রতিবেশীদের ডাক-চিৎকারে গিয়ে দেখি দোকানে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে একটি ফ্রিজসহ ভেতরের বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে আমাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শত্রুতাবশত দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে যুবদল নেতা রোমান কাজী বলেন, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে আমার দোকান পুড়িয়ে দিয়েছে। আমি এই ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট