1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

ফরিদগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে সকালে মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা, দুপুরে বিভিন্ন ধর্মীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ার সামনে শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া ও ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল আমিন তালুকদার।

এর আগে দিনব্যাপি অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি উপজেরা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অধর্মের নাশ এবং শান্তি প্রতিষ্ঠাই প্রতিটি ধর্মের মহাপুরুষদের অন্যতম উদ্দেশ্য। আর আজের এই তিথি সনাতন ধর্মের অন্যতম অবতার ভগমান শ্রীকৃষ্ণের জন্ম। তার ছেলেবেলা থেকেই তিনি দুষ্ঠ অসুর সমাজের অহিতকারীদের বিনাশ করেছিলেন। পরে মহাভারতের যুদ্ধের মাধ্যমে তিনি এই ধর্ম স্থাপনে সফল হয়েছিলেন। আমাদের শিশুদেরকে শ্রীকৃষ্ণের আর্ভিভাবের কারণ এবং সমাজে শান্তি অধর্মের বিনাশে তার জীবন কর্মের কথা জানাতে হবে।
ওসি (তদন্ত) আল আমিন তালুকদার সনাতন ধর্মালন্বীদের জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের মহাপুরুষদের জীবানাদর্শ অনুসরণ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পরেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক তপন কুমার মজুমদার, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি হিতেশ শর্মা, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি কানাই লাল জনক, সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, সাংগঠনিক সম্পাদক নিত্য গোপাল অধিকারী, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ন জিউর আখড়ার যুগ্ম সম্পাদক শ্যামল মজুমদার, যুব কমিটির সভাপতি রঞ্জন সাহা, দাসপাড়া রাধা-গোবিন্দ মন্দিরের সভাপতি বিশ্বজিৎ দাস, সাধারণ সম্পাদক উত্তম দাস প্রমুখ। শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দাসপাড়ায় এসে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট