1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

ফরিদগঞ্জে কমিউনিটি পুলিশের সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে আস্টা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও গ্রুপ্টি পূর্ব ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি মনির পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গ্রুপ্টি পূর্ব ইউনিয়নের আস্টা বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হামলার শিকার মনির পাটোয়ারী ছাড়াও রোকেয়া বেগম, প্রকাশ রায়, মাসুদ খন্দকারসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আস্টা বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতি ও কমিউনিটি পুলিশের সভাপতির ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।
হামলার বিষয়ে মনির পাটোয়ারী বলেন, “গত ২৫ আগস্ট আমি আমার সম্পত্তিতে হাল চাষ করার সময় কয়েকজন অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ মিজানুর রহমানকে আটক করে। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পাওয়ার পর আমাকে হুমকি দেওয়া হচ্ছে। এতে আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মিল্লাত পাটোয়ারী, শাহীন পাটোয়ারী, মনির হোসেন পণ্ডিত, রহমত বেপারী, আব্দুস ছাত্তার পাটোয়ারী, আব্দুল মান্নান পাটোয়ারী, বিল্লাল ভূঁইয়া, আতিক ভূঁইয়া, সাইফুল বেপারী, ফয়সাল মিজি ও সোহাগ পাটোয়ারীসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
একই ঘটনায় গত ২৬ আগস্ট মনির পাটওয়ারী ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মিজানুর রহমান নামে একজনকে আটক করে। পরে তাকে আদালতে পাঠানো হলে তিনি জামিনে মুক্তি পান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট