1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

মতলব দক্ষিণে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

দিপু সরকারঃ মতলব দক্ষিণ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলায় পরোয়ানা ও সাজা মূলে আরও ৩ জনসহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মতলব দক্ষিণ থানার এসআই (নিরস্ত্র) দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে গত ৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ২টা ২০ মিনিটে মতলব দক্ষিণ থানাধীন মোবারকদী এলাকার জনৈক জলিল মোল্লার বাড়ির সামনে রাস্তার ওপর থেকে মোঃ হাসেম সওদাগর (৩৩), পিতা—নুর ইসলাম, মাতা—শাহানারা বেগম, সাং—মোবারকদী, ওয়ার্ড নং-০৮, মতলব পৌরসভা, মতলব দক্ষিণ, চাঁদপুরকে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার মামলা নং-০৮, তারিখ ০৬ সেপ্টেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
থানার রেকর্ডপত্র পর্যালোচনায় গ্রেফতারকৃত মোঃ হাসেম সওদাগরের বিরুদ্ধে পূর্বে একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এদিকে, গত ৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে মতলব দক্ষিণ থানা পুলিশ ও মতলব উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে মোঃ কাউছার (২৩), পিতা—মোঃ দুলাল গাজী, সাং—মোবারকদী, মতলব দক্ষিণ, চাঁদপুর এবং রবিন আকন্দ (১৮), পিতা—হান্নান আকন্দ, সাং—ধনপর্দ্দী, চাঁদপুর সদর, চাঁদপুরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে, ৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে এসআই (নিরস্ত্র) দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৈলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জিআর ১০৩/২০ (সাজা) মামলায় ৬ মাসের সাজা এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মোঃ জাহিদ, পিতা—আলমগীর হোসেন, সাং—পৈলপাড়া (যোগী বাড়ী), মতলব দক্ষিণ, চাঁদপুরকে গ্রেফতার করেন।
একই দিনে এসআই (নিরস্ত্র) ইমতিয়াজ কবীর সঙ্গীয় ফোর্সসহ খর্গপুর এলাকায় অভিযান পরিচালনা করে পারিবারিক মামলা নং-৪২৪/২০২৫-এর আসামি মোঃ কাউছার (৩৯), পিতা—আবুল কাশেম, সাং—খর্গপুর, মতলব দক্ষিণ, চাঁদপুরকে গ্রেফতার করেন।
এছাড়া এএসআই (নিরস্ত্র) শিমুল চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নাঃশিঃ নং-৩১১/২১ মামলার আসামি মোঃ বোরহান, পিতা—আইয়ুব আলী, সাং—পাঁচদোনা (নায়েরগাঁও), মতলব দক্ষিণ, চাঁদপুরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট