1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

দীপ্ত টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মমিনুল ইসলাম

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : নতুন একটি পথচলার সূচনা করেছেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব এবং বাংলাদেশের প্রথম সারির দৈনিক কালবেলা পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি সাংবাদিক মমিনুল ইসলাম।

গত ৬ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে বাংলাদেশের গণমাধ্যমের অন্যতম পরিচিত প্রতিষ্ঠান দীপ্ত টিভি-এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন।

সাংবাদিক মমিনুল ইসলামের এই নিয়োগে মতলব উত্তর ও চাঁদপুরের সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তার নতুন কর্মক্ষেত্রে সফলতা কামনা করেছেন তারা।

নিয়োগ পাওয়ার অনুভূতি প্রকাশ করে সাংবাদিক মমিনুল ইসলাম বলেন, এই অর্জন আমার জন্য আনন্দের পাশাপাশি নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জেরও। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে চাঁদপুরের মানুষের কথা তুলে ধরতে এবং জনস্বার্থের সংবাদ সাহসিকতার সঙ্গে প্রকাশ করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি। সবার দোয়া ও ভালোবাসায় এগিয়ে যেতে চাই।

সাংবাদিকতায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পেশাদারিত্বের ধারাবাহিকতায় দীপ্ত টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে মমিনুল ইসলাম আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরবেন এমন প্রত্যাশা সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট