1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

চাঁদপুরে পরিবেশক ব্যবসায়ী সমিতির নেতার ওপর হামলা করে বিক্রির টাকা ছিনতাই

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

মোঃ মাইনউদ্দিন মুন্সি :চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাঁধুনি-রেকিট পণ্যের পরিবেশক জানে আলমের ওপর হামলা চালিয়ে বিক্রির টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

জানা গেছে, শনিবার রাতে জানে আলম তার ডিস্ট্রিবিউটর অফিস থেকে দিনের বিক্রির টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। বাসস্ট্যান্ট ইলিশ চত্বরের পশ্চিম পাশে বাসার সামনে হামদর্দ বিল্ডিং এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে মারধর করে সঙ্গে থাকা বিক্রির পুরো টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে জানা যায়।

ছিনতাই কারীদের হামলায় জানে আলমের মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়ে নিজ বাসায় ফিরে যান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ী মহলে উদ্বেগের সৃষ্টি হয়। প্রকাশ্য এলাকায় একজন ব্যবসায়ী নেতার ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট