1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা : চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত তিনজনসহ মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মতলব দক্ষিণ থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম ঘোষিত মাদকবিরোধী অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর রাত ১০টা ১০ মিনিটে এসআই (নিরস্ত্র) শুভজিৎ পালের নেতৃত্বে পুলিশ দল দক্ষিণ নওগাঁও এলাকার হাজী মার্কেটের শাহাজালাল মোল্লার ফার্নিচার দোকানের সামনে অভিযান চালায়। এখান থেকে ২০ গ্রাম গাঁজাসহ মো. জামাল হোসেন বকাউল (৪৫)-কে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ নওগাঁও (বকাউল বাড়ী) এলাকার বাসিন্দা। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (এফআইআর নম্বর-১০) করা হয়েছে।
অপর এক অভিযানে ৮ সেপ্টেম্বর রাত ২টা ৩০ মিনিটে এসআই (নিরস্ত্র) সুজিত চন্দ্র দে-র নেতৃত্বে পুলিশ চিরায়ু গ্রামের পাটোয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানের সামনের সড়ক থেকে ১০ পিস ইয়াবাসহ মো. ওমর ফারুক তালুকদার (৪৬)-কে আটক করে। তার বিরুদ্ধে থানায় মামলা (এফআইআর নম্বর-১১) করা হয়েছে। পুলিশ জানায়, ওমর ফারুকের বিরুদ্ধে পূর্বে আরও ছয়টি মামলা রয়েছে।
এদিকে একই দিন পৃথক অভিযানে পরোয়ানামূলে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এএসআই (নিরস্ত্র) একেএম মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ পৈলপাড়া এলাকা থেকে জিআর-৪৯/২৬ মামলায় মো. ইমরান নুর (৩২) ও জিআর-১৪১/২৫ মামলায় মহসিন সৈয়াল (২৬)-কে গ্রেফতার করে। এছাড়া এসআই (নিরস্ত্র) মোবারক হোসেনের অভিযানে সিআর-১১৩/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. শাহাদত শাহ (২৯) গ্রেফতার হন।
গ্রেফতারকৃত পাঁচ আসামিকেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট