1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

ফরিদগঞ্জের লোহাগড় দিঘিতে বৃদ্ধার মরদেহ উদ্ধার। গত এক সপ্তাহে পরিচয় সনাক্ত হয়নি

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের লোহাগড় দিঘি থেকে সত্তরোর্ধ্ব এক অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। মরদেহ উদ্ধারের পর সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ওই বৃদ্ধার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে লোহাগড় দিঘিতে ভাসমান অবস্থায় বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরদিন মরদেহের ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহটি বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মফিদুল ইসলাম কর্তৃক দাফন করা হয়েছে। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, এক সপ্তাহ পেরিয়ে গেলেও ওই বৃদ্ধার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাই তাঁর পরিচয় শনাক্তে সহযোগিতার জন্য মরদেহের ছবি প্রকাশ করা হলো।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি ছবিটি দেখে ওই বৃদ্ধাকে শনাক্ত করতে পারেন অথবা তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে ফরিদগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট