1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

বাংলা টিভির চাঁদপুর ডিজিটাল প্রতিনিধি হিসেবে জাহিদুল ইসলামের যোগদান

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘বাংলা টিভি’-র চাঁদপুর জেলা প্রতিনিধি (ডিজিটাল) হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক জাহিদুল ইসলাম।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর মৌচাকের ৮৩ সিদ্ধেশ্বরী রোডে অবস্থিত বাংলা টিভির প্রধান কার্যালয়ে মানবসম্পদ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র, পরিচয়পত্র (আইডি কার্ড) এবং দাপ্তরিক সরঞ্জাম তুলে দেওয়া হয়। নিয়োগপত্র গ্রহণের পর তিনি বাংলা টিভির ডিজিটাল বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা ও সহকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন।

 

​সাংবাদিক জাহিদুল ইসলাম এর আগেও পেশাগত দায়িত্ব পালনে মুন্সিয়ানা দেখিয়েছেন। তিনি মূল ধারার জাতীয় দৈনিক ‘ভোরের আকাশ’ ও ‘বাংলা পোস্ট’-এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া তিনি স্থানীয় সংবাদ অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।

​নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় জাহিদুল ইসলাম বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরতে আমি সচেষ্ট থাকব। পেশাগত এই দায়িত্ব পালনে আমি চাঁদপুর জেলার সকল সাংবাদিক ভাই ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট