1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ অ্যালায়েন্সের অ্যাসেম্বলিতে যোগ দিতে পানামা যাচ্ছেন মোঃ জসিম উদ্দিন শেখ

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ অ্যালায়েন্স (ICA)-এর গ্লোবাল কনফারেন্স ও জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দিতে পানামা যাচ্ছেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সম্পাদক ও চান্দ্রা শিক্ষিত বেকার যুব সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ জসিম উদ্দীন শেখ।

১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ০৭ ঘটিকায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুল হয়ে তিনি পানামার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সপ্তাহব্যাপী আয়োজিত ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ অ্যালায়েন্স (ICA)-এর গ্লোবাল কনফারেন্স ও জেনারেল অ্যাসেম্বলিতে  তিনি বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আন্তর্জাতিক এ সমাবেশে বিশ্বের বিভিন্ন দেশের সমবায়ী নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বাংলাদেশের সমবায় আন্দোলনের অগ্রগতি, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মকৌশল বিষয় উদ্যোগ নেবেন।

অ্যাসেম্বলি শেষে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ মোঃ জসিম উদ্দিন শেখের দেশে ফেরার কথা রয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমবায় আন্দোলনের ভাবমূর্তি আরও উজ্জ্বল করা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের এ সুযোগকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। সফর উপলক্ষে তিনি বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের নেতৃবৃন্দ, সমবায়ী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর নিরাপদ ও সফল ভ্রমণের জন্য দোয়া কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট