1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

ফরিদগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নারায়ন রবিদাস:: দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলার আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ে নিজস্ব উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হোসেন, সহকারী প্রধান শিক্ষক অর্জ্জুন কর্মকারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অভিযানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আঙিনা ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন করা হয়।
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব।
বিদ্যালয়ের এমন উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত এ ধরনের কার্যক্রম বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সমাজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট