1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুরে যুবদলের ৭ দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি দলীয় সিন্ডিকেট নয়, জনগণের শক্তিই হোক পৌরসভার উন্নয়নের ভিত্তি : নিয়াজ মোর্শেদ কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা মতলবে শিক্ষার্থীদের মিড-ডে মিলের বনরুটি পুকুরে, ক্ষুব্ধ এলাকাবাসী ফরিদগঞ্জে চকলেটের প্রলোভনে শিশুকে দোকানে ডেকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা শফিকুর রহমানকে অব্যাহতি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও সরঞ্জাম সংকটে দুর্ভোগ হাজীগঞ্জে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন মমিনুল হক এমপি চাঁদপুরে কালো ব্যাজ ধারণ করে তিন বিচারকের প্রত্যাহারের দাবী আইনজীবীদের মাদ্রিদে দারুল ক্বিরাত ফুলতলী ট্রাস্টের পুরস্কার ও সনদ বিতরণ

নিষিদ্ধ সংগঠনের মিছিলের অভিযোগে চাঁদপুরে কাজী ওমর ফারুকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে
নিষিদ্ধ সংগঠনের মিছিলের অভিযোগে চাঁদপুরে কাজী ওমর ফারুকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল ও সরকারবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে কাজী ওমর ফারুক (৪৫)সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে সোপর্দ করার বিষয়ে চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

২৪ আগস্ট ২০২৬ তারিখে চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. আবুল কালাম স্বাক্ষরিত প্রতিবেদনে কাজী ওমর ফারুককে মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে তার পিতা মৃত আবু সামা ও মাতা খুরশিদা বেগমের নাম দেওয়া হয়েছে। তার স্থায়ী ঠিকানা মতলব দক্ষিণ থানাধীন এলাকায় এবং বর্তমানে চাঁদপুর শহরের পশ্চিম শ্রীরামদী, পুরাণ বাজার এলাকায় বসবাস করেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এর আগে নাশকতার অভিযোগে ছয়জনকে আটক করে মডেল থানা পুলিশ।

প্রতিবেদন অনুযায়ী, চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারসংলগ্ন এলাকায় মিছিলের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে বাবুরহাট বাজার এলাকায় সমবেত হয়ে সরকারবিরোধী মিছিল করার অভিযোগও তদন্তে উঠে আসে। ওই মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দেশ ও রাষ্ট্রের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

মামলার নথিতে কাজী ওমর ফারুকসহ অন্য আসামিদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থক হিসেবে সক্রিয় থাকা এবং বিভিন্নভাবে সহযোগিতা করার অভিযোগ উল্লেখ করা হয়েছে।

পুলিশ আটক করায় মামলার অভিযুক্ত কাজী ওমর ফারুকের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও মামলার পরবর্তী আইনগত বিষয় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট