1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

কচুয়া প্রতিনিধি: কচুয়ায় নিজ প্রতিষ্ঠিত মহিলা মাদ্রাসার ১৩ বছর বয়সী এক ছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে এক ওয়ার্ড জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. নুরুল আলম (৪০) উপজেলার ১২ নম্বর আশ্রাফপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ওই ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, নুরুল আলম আশ্রাফপুর ইউনিয়নের চক্রা গ্রামের বেনুছো বাড়ির ‘মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক ছিলেন। গত রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘটনাটি ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী ওই ছাত্রীর মা আনোয়ারা বেগমের অভিযোগ, পড়ালেখার সময় নুরুল আলম তার মেয়েকে কৌশলে আবাসিক কক্ষে ডেকে নিয়ে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ ও শ্লীলতাহানি করেন। পরে ছাত্রীটি কান্নাকাটি করে পড়ার কক্ষে ফিরে গিয়ে মাকে বিষয়টি জানায়। পরিবার ও স্বজনদের সঙ্গে পরামর্শের পর তার মা কচুয়া থানায় মামলা করেন। অভিযোগে আরও বলা হয়েছে, ওই শিক্ষক এর আগেও মাদ্রাসার একাধিক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেছেন।

কচুয়া থানা পুলিশ জানায়, ছাত্রীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ১০ ধারায় মামলা করা হয়েছে। নুরুল আলমকে গ্রেপ্তারের পর সোমবার সকালে চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট