1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

কোনো পেশাই ছোট নয় —ইউএনও সেটু কুমার বড়ুয়া

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম ভূঁইয়া : চাঁদপুরের ফরিদগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে। ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, “সমাজের প্রতিটি পেশারই নিজস্ব গুরুত্ব ও মর্যাদা রয়েছে। কুমার, কামার, নাপিত, মুচি কিংবা হাতের তৈরি বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত মানুষ আমাদের ঐতিহ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। কোনো পেশাকেই ছোট করে দেখার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে এসব পেশাজীবী দক্ষতা, শ্রম ও সৃজনশীলতার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। সময়ের সঙ্গে ঐতিহ্যবাহী এসব পেশায় আধুনিক প্রযুক্তি, নতুন নকশা, মানসম্মত উৎপাদন ও আধুনিক বিপণন পদ্ধতি যুক্ত করা প্রয়োজন। এতে তাদের পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি আয় ও জীবনমানও বৃদ্ধি পাবে।
প্রথম দিনের প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন বাশির।
ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া ও সদস্য কেএম নজরুল ইসলাম।
বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে প্রত্যেককে নিজের পেশাকে আরও আধুনিক ও লাভজনক করার উদ্যোগ নিতে হবে। পেশার প্রতি সম্মান ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে প্রান্তিক পেশাজীবীরাও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন। একই সঙ্গে স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইন ও বৃহত্তর বাজারে তাদের উৎপাদিত পণ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।
প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো প্রান্তিক আদি পেশাজীবীদের টেকসই উন্নয়নে তাদের উৎপাদিত পণ্যের উৎকর্ষ সাধনে সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বহুমুখী ব্যবহার ও আধুনিকায়ন, বিপণন ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করা। এর মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি সরকারের উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে গড়ে তোলা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট