1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মতলব দক্ষিণে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক চিতোষী ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের ইন্তেকাল ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস

শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এলাকায় ইয়াবাসহ মো. শান্ত কারী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। স্থানীয়দের অভিযোগ, শান্ত কারী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

১৬ সেপ্টেম্বর বিকেলে এলাকাবাসীর সহযোগিতায় চাঁদপুর সদর মডেল থানার এএসআই রাসেল তাকে আটক করে থানায় নিয়ে যান। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শান্ত কারীর আটকের ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। একই সঙ্গে তার সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ জানান, শাহতলী এলাকায় এলাকাবাসী শান্ত কারী নামে একজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ফোর্স পাঠিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় শান্ত কারী একটি মাদক সিন্ডিকেট গড়ে তুলেছেন। তাদের দাবি, সন্ধ্যার পর কয়েকটি মোটরসাইকেল নিয়ে এলাকায় চলাচল করে মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে শান্ত কারী তার সঙ্গে আরও কয়েকজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী জড়িত থাকার কথা জানিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন রাশেদ মিজি (৩৮), পিতা-মৃত তাজুল মিজি, সাং-শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর; সিয়াম (১৫), পিতা-সফিক মাস্টার, গ্রাম-শাহতলী, পোঃ শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর; সায়েম (২৫), পিতা-সফিক মাস্টার, গ্রাম-শাহতলী, পোঃ শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর; রাব্বি মিজি (৩০), পিতা-মাও. হামিদ মিজি, গ্রাম-শাহতলী, পোঃ শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর; মো. রানা গাজী (৩২), পিতা-ইয়াসিন গাজী, গ্রাম-বড় শাহতলী, পোঃ শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর এবং সাগর গাজী (২৮), পিতা-খোরশেদ গাজী, গ্রাম-শাহতলী, পোঃ শাহতলী, ৪নং শাহমাহমুদপুর, চাঁদপুর সদর।

তবে এসব ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ওপর নির্ভরশীল।

এদিকে, শাহতলী ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা বন্ধে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, চাঁদপুরের পুলিশ সুপার, চাঁদপুর সদর মডেল থানা, গোয়েন্দা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট