1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুরে যুবদলের ৭ দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি দলীয় সিন্ডিকেট নয়, জনগণের শক্তিই হোক পৌরসভার উন্নয়নের ভিত্তি : নিয়াজ মোর্শেদ কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা মতলবে শিক্ষার্থীদের মিড-ডে মিলের বনরুটি পুকুরে, ক্ষুব্ধ এলাকাবাসী ফরিদগঞ্জে চকলেটের প্রলোভনে শিশুকে দোকানে ডেকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা শফিকুর রহমানকে অব্যাহতি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও সরঞ্জাম সংকটে দুর্ভোগ হাজীগঞ্জে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন মমিনুল হক এমপি চাঁদপুরে কালো ব্যাজ ধারণ করে তিন বিচারকের প্রত্যাহারের দাবী আইনজীবীদের মাদ্রিদে দারুল ক্বিরাত ফুলতলী ট্রাস্টের পুরস্কার ও সনদ বিতরণ

ফরিদগঞ্জে চকলেটের প্রলোভনে শিশুকে দোকানে ডেকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক শিশুকে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭১ বছর বয়সী এক মুদি দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবু (৭১)কে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি অভিযুক্ত হাবুর দোকানের সামনে খেলছিল। একপর্যায়ে চকলেট খাওয়ানোর কথা বলে তাকে দোকানের ভেতরে ডেকে নেওয়া হয়। পরে দোকানের শার্টার বন্ধ করে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে।

বিষয়টি স্থানীয়রা জানতে পেরে অভিযুক্তকে আটক করেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর নানা বুধবার রাতে বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ্ বলেন, অভিযুক্তকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে। ঘটনার শিকার শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুরে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট