1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে আটক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব: চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও শাহরাস্তি মডেল থানা পুলিশ। অভিযানে মাদক সেবনের অভিযোগে মো. আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টার দিকে শাহরাস্তি পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সোনাপুর গ্রামের মৃত মোতালেবের ছেলে মো. আলমগীর হোসেনকে মাদক সেবনের দায়ে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। এ সময় শাহরাস্তি মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে এলাকাবাসীকে মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট