1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুজ্বরে মারা যাওয়া মতলবের সামিরের স্বরণে সহপাঠীদের দোয়া মহামায়া বাজারে সুপার শপে হামলা-ভাঙচুর ও লুটের ঘটনায় থানায় অভিযোগ শাহরাস্তিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের সভা কচুয়ায় বিয়ের ৫ মাসের মাথায় নবজাতক পুত্রসন্তান প্রসব, এলাকায় আলোচনা-সমালোচনা চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান

বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসার সম্মাননা প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য একাধিকবার সাফল্য অর্জনকারী বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা নাজমুস সাকিবকে বিশেষ সম্মাননা দিয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারের ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদরাসা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নাজমুস সাকিবের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি ক্বারী সিদ্দিকুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের সিদ্দিকী।

অনুষ্ঠানে সম্মাননা প্রদান শেষে শিক্ষার্থীদের নিয়ে ‘মাশক্বুল কুরআন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে হাফেজ নাজমুস সাকিব সরাসরি শিক্ষার্থীদের তিলাওয়াত শুনে প্রশংসা করেন এবং শুদ্ধ তিলাওয়াত, তারতীল ও তাজভীদের বিভিন্ন নিয়ম সম্পর্কে প্রশিক্ষণ দেন।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ হাফেজ ও ক্বারীদের সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের তিলাওয়াতের মানোন্নয়ন এবং কুরআন হিফজ ও কিরাতের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে।

মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নিয়মিতভাবে দেশ-বিদেশের অভিজ্ঞ হাফেজ ও ক্বারীদের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

হাফেজ ক্বারী মাওলানা নাজমুস সাকিব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন। তিনি ভারতের এশিয়া মহাদেশীয় কিরাত প্রতিযোগিতা, সৌদি আরবের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।

ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের হিফজ ও তিলাওয়াতের মান উন্নয়নে প্রতিষ্ঠানটিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের হাফেজ-ক্বারীদের মাধ্যমে নিয়মিত দারস ও প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছেন উস্তাযুল হুফফাজ শায়খ আব্দুল হক, মাওলানা ক্বারী হাবিবুল্লাহ বেলালী, উস্তাযুল কুররা শায়খ নাজমুল হাসান, যুক্তরাজ্যের শায়খ আহমাদ হাসান, হাফেজ ক্বারী সালাহউদ্দিন খন্দকার, হাফেজ ক্বারী ইউসুফ আদনান এবং বিশ্বজয়ী হাফেজ ক্বারী মুফতী মুহাম্মাদ জাকারিয়া, হাফেজ মাওলানা আবু তালহা বিন মিজানসহ প্রখ্যাত কুরআন শিক্ষাবিদ ও ক্বারীগণ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট