1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

কচুয়ায় বিষ প্রয়োগে মৎস্য খামারের ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
কচুয়ায় বিষ প্রয়োগে মৎস্য খামারের ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: কচুয়া পৌরসভার কড়ইয়া এলাকায় একটি মৎস্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটিকরপাড়া সংলগ্ন দক্ষিণ বিলে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামারি মো. আবুল খায়ের ওই গ্রামের হাজী দুলাল মিয়ার ছেলে।

আবুল খায়ের জানান, জমি ইজারা নিয়ে এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ করে তিনি ১২০০ শতাংশ জমিতে ছয় বছর ধরে মাছ চাষ করছেন। মঙ্গলবার মধ্যরাতে পাহারাদার ঘুমিয়ে পড়ার সুযোগে দুর্বৃত্তরা খামারে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেন তিনি।

বুধবার সকালে খামারে গিয়ে তিনি রুই, কাতলা, মৃগেল, কৈ, তেলাপিয়া, শিং ও সরপুঁটিসহ বিভিন্ন জাতের মাছ মরে পানিতে ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দারা পানি থেকে মরা মাছ তুলতে তাকে সহযোগিতা করেন।

আবুল খায়েরের দাবি, গত ২৮ সেপ্টেম্বর কড়ইয়া এলাকায় অনুষ্ঠিত একটি মাদকবিরোধী সমাবেশে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা দেওয়ার পর তিনি মাছের ব্যবসায় মনোযোগ দেন। এতে স্থানীয় কিছু মাদকসেবী ক্ষুব্ধ হয়ে তাকে আবার মাদকের সঙ্গে যুক্ত হতে চাপ দেয় বলে জানান তিনি। তাদের কথায় রাজি না হওয়ায় পূর্বপরিকল্পিতভাবে খামারে বিষ প্রয়োগ করা হয়েছে বলে ধারণা করছেন আবুল খায়ের।

খামারের পাহারাদার মো. ইব্রাহিম জানান, রাত ১টা পর্যন্ত পাহারা দেওয়ার পর তিনি ঘুমিয়ে পড়েন। ওই সময়েই পুকুরে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে বলে তিনি জানান।

স্থানীয় বাসিন্দারা বলেন, বিষপ্রয়োগে মাছ নিধনের ঘটনায় ঋণগ্রস্ত আবুল খায়ের পরিবার নিয়ে সংকটে পড়েছেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি এবং ক্ষতিগ্রস্ত খামারির ক্ষতিপূরণের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট