1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

ফরিদগঞ্জে রূপসায় দুই পূজামণ্ডপ পরিদর্শন বিল্লাল হোসেন ভূঁইয়ার, উন্নয়ন বরাদ্দের আশ্বাস এমপি হান্নানের পক্ষে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি,চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নানের পক্ষে ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা সার্বজনীন দুর্গা মন্দির ও রূপসা সার্বজনীন সনাতন হরিসভা মন্দির পরিদর্শন করেছেন, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে তাঁরা পর্যায়ক্রমে পূজামণ্ডপ দুটি পরিদর্শন করেন। এ সময় সংসদ সদস্য এম এ হান্নানের পক্ষে মন্দির দুটির উন্নয়নে বরাদ্দ প্রদানের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া ব্যক্তিগত উদ্যোগে উভয় মন্দিরে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

মন্দির কমিটির সদস্যদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া। তাঁরা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

১৫নং রূপসা উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি সুন্দর সমাজের ভিত্তি। আমরা চাই, সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব পালন করুন। এলাকার উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এ দেশের নাগরিক এবং পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা করা উচিত। আমরা চাই, প্রতিটি ধর্মের মানুষ যেন নিরাপদে ও শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে আমরা সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। সংসদ সদস্য এম এ হান্নানের পক্ষ থেকে মন্দির দুটির উন্নয়নে বরাদ্দের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। আমিও ব্যক্তিগতভাবে সাধ্যমতো আর্থিক সহায়তা দিয়েছি। ভবিষ্যতেও এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মানুষের কল্যাণে যথাসাধ্য সহযোগিতা অব্যাহত রাখতে চাই। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিময় সমাজ গড়ে উঠুক এটাই প্রত্যাশা।”

পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সৌরভ বিডিআর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক; ইমরান হোসেন বেপারী, উপজেলা যুবদলের শিক্ষাবিষয়ক সম্পাদক; রফিক ইসলাম মাস্টার, রূপসা উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় মন্দির কমিটির সদস্যরা তাঁদের স্বাগত জানান এবং মন্দিরের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট