1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

মেঘনায় মা ইলিশ রক্ষায় অভিযানে ৪ জেলে আটক, দুজনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মতলব উত্তর প্রতিনিধি ॥ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান চালিয়ে ৪ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। এ সময় প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ৩ কেজি ইলিশ মাছ ও মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয়।

বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোহাম্মদপুর, বোরচর, বাহাদুরপুর, কালিরচর ও এখলাসপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সন্ধ্যায় অভিযানের তথ্য নিশ্চিত করেন অভিযানে অংগ্রহণকারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।

অভিযানে নেতৃত্ব ও সহযোগিতা করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম। সহযোগিতায় ছিল মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আটক জেলেদের মধ্যে মো. মহিন (২২) ও আসিফ হোসেনের (১৯) বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, অভিযানে জব্দ নিষিদ্ধ কারেন্টজাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস এবং ইলিশ মাছ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট