1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

বই উপহার আন্দোলনে অবদানের স্বীকৃতি, চর্যাপদ একাডেমির শ্রেষ্ঠ সারথি হচ্ছেন ৩ জন

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

মোঃ মাইনউদ্দিন মুন্সি : বইয়ের আলো ছড়িয়ে দিতে, পাঠাভ্যাস গড়ে তুলতে এবং মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির প্রত্যয়ে আয়োজিত চর্যাপদ সাহিত্য একাডেমির ‘৬ষ্ঠ বই উপহার মাস-২০২৬’-এর শ্রেষ্ঠ সারথি হিসেবে সংবর্ধনা পাচ্ছেন তিনজন। তাঁরা হলেন একাডেমির সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম এবং নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।

‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ স্লোগানে অক্টোবর মাসকে বই উপহার মাস ঘোষণা করে চর্যাপদ সাহিত্য একাডেমি। গত ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। মাসজুড়ে চলা এ কর্মসূচি শেষ হবে আগামী ৩১ অক্টোবর। পথেঘাটে, অফিস-আদালতে, স্কুল-কলেজে এমনকি যানবাহনেও মানুষের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন একাডেমির সদস্যরা।

সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের কাছে গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস ও শিশুতোষ বই পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রায় এক হাজার বই বিনামূল্যে পাঠকের হাতে তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

বই উপহার মাসের আহ্বায়ক ও চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, কর্মসূচিতে একাডেমির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়ে নির্ধারিত দিকনির্দেশনা অনুসরণ করে বিভিন্ন এলাকায় বই উপহার দিয়েছেন। প্রচার-প্রচারণা, অধিক দিবস কর্মসূচি পালন এবং সর্বোচ্চসংখ্যক বই উপহার দেওয়ার ক্ষেত্রে অবদানের ভিত্তিতে তিনজনকে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৬’ হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। সার্বিক বিবেচনায় সেরা হয়েছেন জয়ন্তী ভৌমিক। পয়েন্ট সমান হওয়ায় যৌথভাবে শ্রেষ্ঠ সারথি নির্বাচিত হয়েছেন রাসেল ইব্রাহীম ও কামরুন্নাহার বিউটি। এর আগে জয়ন্তী ভৌমিক টানা চারবার এ পুরস্কার অর্জন করেন।

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, প্রতিদিন দূরদূরান্তে ছুটে গিয়ে মানুষের হাতে বই পৌঁছে দিয়েছেন একাডেমির সারথিরা। এ কর্মসূচি বাস্তবায়নে তাঁদের অনেক পরিশ্রম করতে হয়েছে। কঠিন এ কর্মসূচিতে যাঁরা তুলনামূলকভাবে বেশি শ্রম ও অবদান রেখেছেন, তাঁদের স্বীকৃতি দিতেই প্রতি বছর ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি’ সংবর্ধনার আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বই উপহার কর্মসূচি পালন করে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি। ২০২১ সাল থেকে ধারাবাহিকভাবে বই উপহার মাস পালন করে আসছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া আয়োজন করেছে ‘বই উপহার মেলা’। এখন পর্যন্ত একাডেমির পক্ষ থেকে ১৪ হাজারের বেশি বই উপহার দেওয়া হয়েছে। এবারের আয়োজনের সহযোগিতায় রয়েছে ফোকাস মোহনা ডটকম ও প্যাপিরাস পাঠাগার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট