1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে আটক ৮, ইলিশ ও জাল জব্দ

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুরের হাইমচরে মা ইলিশ রক্ষায় পৃথক দুই অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি ও শিকারের অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। এ সময় ১৫৩ কেজি ৫০০ গ্রাম ইলিশ (৩.৮৩৭৫মণ) এবং প্রায় ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়। পরে আটক তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপ্রাপ্তবয়স্ক তিনজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালার কাসেমুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম অভিযান পরিচালনা করা হয়। উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে উপজেলা প্রশাসন, হাইমচর থানা পুলিশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ডের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। তিনি রাতে এসব তথ্য নিশ্চিত করেন

এ সময় নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১১৮ কেজি ৫০০ গ্রাম ইলিশ জব্দ করা হয়। জব্দ করা মাছ ১২টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

একই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৩৫ কেজি ইলিশ ও এক লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়।

জব্দ করা ইলিশ চারটি এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্টজাল বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়। আটক ছয়জনের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়। বাকি তিনজনকে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, মা ইলিশের প্রজনন রক্ষা ও নিষেধাজ্ঞা কার্যকর করতে উপজেলা টাস্কফোর্সের আওতায় এসব অভিযান পরিচালনা করা হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট