
২৪ অক্টোবর (শুক্রবার) দ্বাগন স্পোর্টিং ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতি ও সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। পরে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি মো. শাহ গিয়াস ও সাধারণ সম্পাদক কায়েস প্রধান ক্লাবের সকল খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি ক্লাবটির কার্যক্রম আরও গতিশীল করতে তারা সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।