1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

মেঘনায় নৌ পুলিশের অভিযানে ৩৩ জেলে আটক, ২২ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ শিকার করার দায়ে পৃথক অভিযানে ৩৩ জেলেকে আটক করেছে চাঁদপুরের নৌ পুলিশ। এ সময় জব্দ করা হয় মাছ ধরার নৌকা, নিষিদ্ধ জাল ও ইলিশ মাছ।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য জানান নৌ পুলিশ চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন ও মোহনপুর ফাঁড়ি পুলিশ।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, সকালে মোহনপুর নৌ পুলিশ মেঘনায় অভিযান পরিচালনা করে। এসময় অভয়াশ্রম এলাকায় নিষিদ্ধ অবৈধ চায়না চাই, মশারি জাল ও কারেন্ট জাল ব্যবহার করে মৎস্য শিকার করায় ৮ জেলেকে আটক করা হয় এবং তাদের সাথে থাকা ৩২০ মিটার চায়না চাই, ৮০ মিটার মশারির জাল ও ৪০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক রুহুল আমিন বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত পৃথক ৮টি মামলা রুজু কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

অপরদিকে শনিবার (২৪ অক্টোবর) দিনগত রাত থেকে আজ সকাল পর্যন্ত মেঘনা নদীতে মাছ ধরার অভিযোগে ২৫ জেলেকে আটক করেছে সদর নৌ পুলিশ। এ সময় পাঁচটি মাছ ধরার নৌকা, ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন জানান, আটক ২৫ জেলের মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৪ জনের বিরুদ্ধে নৌ পুলিশের পক্ষ থেকে নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ নৌকা থানা হেফজাতে এবং ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট