1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

মতলব দক্ষিণে ২ মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

সোমবার (২৬ অক্টোবর ) গ্রেপ্তাকৃত আসামীদের আদালতে প্রেরণ করেছে। এরআগে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিকের সার্বিক নির্দেশনায় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ অক্টোবর রাতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চর পয়ালী মিরামা এলাকায় অভিযান চালিয়ে নারায়নপুর ইউনিয়নের মিরামা তালুকদার বাড়ির সিরাজ তালুকদারের ছেলে রিপন তালুকদার(৩০)কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।

একইদিনে অপর একটি অভিযানে এসআই শুভজিত পাল সঙ্গীয় ফোর্স নিয়ে চর পয়ালী ভূঁইয়া বাড়ি এলাকা থেকে খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামের মো. সোবহান পাঠানের ছেলে মো. মনির পাঠান(৪৫)কে গাঁজাসহ গ্রেপ্তার করে।

অপর অভিযানে ২৬ অক্টোবর
এএসআই একেএম মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নায়েরগাঁও গ্রামের সুকুমার চন্দ্র দাসের ছেলে শুভঙ্কর চন্দ্র দাস(৪৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, অপরাধী কেউ পার পাবে না। অপরাধ ও মাদক নির্মুলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট