1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

আদালতের নির্দেশে প্রকাশ্যে ধ্বংস ৯৬ লাখ ৮৩ হাজার টাকার মাদক ও অবৈধ জাল

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
আদালতের নির্দেশে প্রকাশ্যে ধ্বংস ৯৬ লাখ ৮৩ হাজার টাকার মাদক ও অবৈধ জাল

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলার বিভিন্ন থানার মামলায় জব্দ করা মাদকদ্রব্য, অবৈধ মৎস্যজালসহ বিভিন্ন ধরনের আলামত আগুনে পুড়িয়ে ও মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণের প্রকাশ্য স্থানে এসব আলামত বিনষ্ট করা হয়।

ধ্বংস করা আলামতের মধ্যে রয়েছে ২৮ হাজার ৫০১ পিস ইয়াবা, ১৩ কেজি ১৯৫ গ্রাম গাঁজা, ১০টি বিয়ার ক্যান ও ২০ বোতল ফেনসিডিল। এ ছাড়া মৎস্য সংরক্ষণ আইনের ১১৫টি মামলায় জব্দ করা ১৬ হাজার ২৩ মিটার অবৈধ জালও ধ্বংস করা হয়েছে।

নথি অনুযায়ী, ধ্বংস করা আলামতের মোট আনুমানিক বাজারমূল্য ৯৬ লাখ ৮৩ হাজার ৭৭০ টাকা। এর মধ্যে ইয়াবার মূল্য ৮৫ লাখ ৫০ হাজার ৩০০ টাকা, গাঁজার ৩ লাখ ৯৫ হাজার ৮৫০ টাকা, বিয়ার ক্যানের ২০ হাজার টাকা, ফেনসিডিলের ৪০ হাজার টাকা এবং অবৈধ জালের মূল্য ৬ লাখ ৯৩ হাজার ৬২০ টাকা।

চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা শাখার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের উপস্থিতিতে কার্যক্রমটি পরিচালিত হয়। আদালত সূত্রে জানা যায়, বিচারকার্য শেষ হওয়া ৩০টি মামলার আলামত এবং জেলার বিভিন্ন থানার মাধ্যমে ধ্বংসের জন্য পাঠানো ২০৫টি মামলার আলামতসহ মোট ২৩৫টি মামলার আলামত এ কার্যক্রমের আওতায় ছিল।

নির্ধারিত আইন ও বিধিবিধান অনুসরণ করে প্রকাশ্য স্থানে ধ্বংস কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট