1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু

নিজস্ব প্রতিনিধি: বিচারপ্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনায় রূপান্তর এবং জনগণের জন্য ন্যায়বিচার পাওয়ার সুযোগ সহজতর করতে দেশে প্রথমবারের মতো চালু হয়েছে ‘ই-পারিবারিক আপিল আদালত ৩’ ও নতুন ‘ই-পারিবারিক আদালত ১৪’।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মিলনায়তনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আদালত দুটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বিচার বিভাগের ডিজিটাল রূপান্তরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কারিগরি সহযোগিতার প্রশংসা করেন তিনি।

মন্ত্রী বলেন, বিচার বিভাগকে ডিজিটাল ব্যবস্থায় এগিয়ে নিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষা ও প্রযুক্তি খাতে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।

আইনমন্ত্রী জানান, বিচার বিভাগে ই-বেইল বন্ড ব্যবস্থা চালু হয়েছে এবং ডিজিটাল উপায়ে সাক্ষ্যগ্রহণ ও হাজিরা সংক্রান্ত আইন রয়েছে। এসব সেবা আরও বিস্তৃতভাবে প্রযুক্তির আওতায় আনার কাজ চলছে বলেও জানান তিনি।

প্রযুক্তিনির্ভর বিচারে কমবে সময় ও ভোগান্তি

নতুন ই-পারিবারিক আপিল আদালতের মাধ্যমে পারিবারিক মামলা নিষ্পত্তিতে প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে। বিচারপ্রার্থীরা ঘরে বসে অনলাইনে মামলার তথ্য জানতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে বিচারে অংশ নিতে পারবেন। এতে আদালতে যাতায়াত, কাগজপত্র সংরক্ষণ এবং আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সময় ও অর্থের অপচয় কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এর আগে ঢাকা ফ্যামিলি কোর্ট ৫ ও চট্টগ্রাম ফ্যামিলি কোর্ট ১-এ ড্যাফোডিল ইউনিভার্সিটির তৈরি সিস্টেমটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার পূর্ণাঙ্গ ই-পারিবারিক আপিল আদালত চালু হলো। উদ্যোগটি কাগজবিহীন বিচারকাজ ও ডিজিটাল নথি সংরক্ষণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিনামূল্যে এন্টারপ্রাইজ-গ্রেড সফটওয়্যারটি তৈরি করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, আইনজীবী এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট