1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, কলেজটিতে এ বছর সর্বমোট পাসের হার ৮৫.৪৪ শতাংশ।

কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. আব্দুল মাননান স্বাক্ষরিত ফলাফল বিবরণী অনুযায়ী, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই তিন শাখা থেকে মোট ৫৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৯৩ জন। তিন শাখা মিলিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন।

বিজ্ঞান শাখা

বিজ্ঞান শাখায় ২৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫১ জন উত্তীর্ণ হয়েছেন। এ শাখায় পাসের হার ৮৬.৫৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন।

মানবিক শাখা

মানবিক শাখা থেকে ১৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১২৫ জন পাস করেছেন। এ বিভাগে পাসের হার ৯৬.১৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮ জন।

ব্যবসায় শিক্ষা শাখা

ব্যবসায় শিক্ষা শাখায় ১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৯ জন উত্তীর্ণ হয়েছেন। এ শাখায় পাসের হার ৭৪.৫২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬ জন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট