1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলগী পাঁচগাঁও গ্রামে অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার অনুরোধ করায় মনির হোসেন বেপারী (৩৬) নামে এক দিনমজুরকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে আব্দুর রহমান মিজি (২২) ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। গুরুতর আহত মনির বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁর স্ত্রী নুরুন্নাহার আক্তার (২৬) বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেছেন।

রোববার (১ নভেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আহত মনিরের বড় ভাই বাবলু বেপারী।

মামলার আসামিরা হলেন- আব্দুর রহমান মিজি, লিমন, মফিজ মিজি, ঝরণা বেগম ও ইয়াছিন মিজি। তাঁরা একই পরিবারের সদস্য।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে দক্ষিণ আলগী পাঁচগাঁওয়ের মালেক বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় আব্দুর রহমান দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সামনে ঘোরাফেরা করছিলেন। এ সময় মনির হোসেন তাঁকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করেন। পরে মনির বাড়িতে প্রবেশের সময় অভিযুক্তরা তাঁর পথরোধ করে অতর্কিত হামলা চালান।

এজাহারে অভিযোগ করা হয়, হামলাকারীরা মনিরকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। একপর্যায়ে তাঁদের একজন ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে তাঁর বুক, পিঠ ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পরদিন ২৫ অক্টোবর তাঁর স্ত্রী নুরুন্নাহার আক্তার সদর মডেল থানায় মামলা করেন।

স্থানীয়দের অভিযোগ, আব্দুর রহমান মাদক সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত এবং স্থানীয় একটি মাদক কারবারি চক্রের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। তাঁদের দাবি, মনির একজন নিরীহ দিনমজুর। মামলা দায়েরের পরও প্রধান আসামিসহ অন্য অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। পাশাপাশি তাঁরা জামিনের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

আহত মনিরের বড় ভাই বাবলু বেপারী বলেন, তাঁর ভাইয়ের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁকে সুস্থ করে তুলতে ইতোমধ্যে পরিবারের অনেক টাকা ব্যয় হয়েছে। কিন্তু চিকিৎসার পেছনে আরও অর্থ ব্যয় করার সামর্থ্য তাঁদের নেই।

তিনি আরও অভিযোগ করেন, মামলা হওয়ার পরও প্রধান আসামিসহ অন্য অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় না আনলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বাবলু বেপারী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট