1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ!

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌধুরী বাড়ির বাসিন্দা ব্যবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ও গণমাধ্যমের নাম দিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। তথ্য প্রমাণ ছাড়া চরিত্র হননের উদ্দেশ্যে এই ধরণের অপপ্রচারে তিনি খুবই মর্মাহত এবং হতাশা ব্যাক্ত করেছেন। শুধু তিনিই নন, এমন আরো সম্মানিত ব্যাক্তির নামে ফেক ফেসবুক আইডি থেকে অপপ্রচার অব্যাহত রয়েছে।

খোঁজ নিয়ে জানাগেছে, মারুফ চৌধুরী চাঁদপুর সদরের বাসিন্দা হলেও তিনি পরিবার নিয়ে বসবাস করেন মতলব দক্ষিণ উপজেলা সদরে। তিনি দীর্ঘদিন অত্যন্ত সুনামের সাথে ল্যান্ড ব্যবসা করে আসছেন। বেশ কয়েক বছর ব্যবসায় জড়িত থাকার কারণে সমাজের অনেক মানুষের সাথে তিনি পরিচিত। তবে তিনি প্রতিবাদি হওয়ার কারণে তার প্রতিপক্ষ থাকাটা স্বাভাবিক। কিন্তু চরিত্র হনন করা দেশের প্রচলিত আইনে বড় ধরণের অপরাধ বলে অভিযোগ করেন এই ব্যবসায়ী।

পর্যালোচনা করে দেখাগেছে, একটি ফেক ফেসবুক আইডি থেকে মতলব দক্ষিণ উপজেলার অনেক ব্যাক্তির চরিত্রহনন করা হয়েছে। ওই আইডি যিনি পরিচালনা করেন তিনি ফাঁদ পেতে লোকজনের কাছ থেকে ঠেকিয়ে অর্থ আদায় করেন। এমনভাবে একজন ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগের কল্পকাহিনী তৈরি করেন, যাতে করে ওই ব্যাক্তির কর্মের সাথে এমন সাজানো গল্প মিলে যায়। পাশাপাশি ওই ব্যাক্তি তার সম্মান বাঁচাতে তার দ্বারস্থ হন।

ব্যবসায়ী মারুফ চৌধুরী বলেন, এআই ব্যবহার করে সামাজিকযোগাযোগ মাধ্যমে ফটোকার্ড তৈরি করে অপপ্রচারটি আমার নজরে আসে। তারা ব্যাংক, ঋণ, জালিয়াতি ইত্যাদি শব্দ উল্লেখ করে যেসব অপ্রচার করছে তা খুবই দু:খজনক বিষয়। একজন সম্মানিত ব্যাক্তির চরিত্র হনন করা দেশের প্রচলিত আইনি অপরাধ। আমি এই বিষয়ে যথাযথ আইনি প্রদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি নিয়েছি। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় না আনলে অনেকেই ব্যাক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট