1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের রাজারচর গ্রামের বাসিন্দা পুলিশ কনস্টেবল ফয়েজ আহমেদের বিরুদ্ধে ৩০ হাজার পিস ইয়াবা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ফয়েজ আহমেদসহ তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে।

রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ফয়েজ আহমেদের কিছু ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে স্থানীয় পর্যায়েও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফয়েজ আহমেদের বাবা মো. ইয়াকুব গাজী এবং মা নাছিমা বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে একটি মিনি ট্রাকে করে ৩০ হাজার পিস ইয়াবা চট্টগ্রামের দিকে নেওয়া হচ্ছিল। পথে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের একটি নির্জন সড়কে মোটরসাইকেল দিয়ে ট্রাকটির গতিরোধ করেন পুলিশ কনস্টেবল ফয়েজ আহমেদসহ কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনায় সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল ইসলাম ও কনস্টেবল মো. গাজী মহসীনের নামও উঠে এসেছে।

মিনি ট্রাকের চালক নাছিরের অভিযোগ, তাকে হাতকড়া পরিয়ে জিম্মি করা হয়। পরে ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশের কথিত দুই সোর্স রবিন ও মোমিনের সহযোগিতায় ট্রাকের চালকের আসন থেকে ৩০ হাজার পিস ইয়াবা লুট করা হয়। ঘটনার প্রমাণ মুছে ফেলতে ট্রাকের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে মেমোরি কার্ড ফরম্যাট করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশির সময় উদ্ধার করা ৩০ হাজার পিস ইয়াবা থানায় জমা না দিয়ে লুটের অভিযোগ ওঠে ফয়েজ আহমেদসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, অভিযোগের মুখে থাকা ফয়েজ আহমেদসহ তিন পুলিশ সদস্যের কিছু অনিয়ম এবং তাদের আগের ও পরের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন অভিযোগ পরিলক্ষিত হওয়ায় তাদের ক্লোজড করা হয়েছে। প্রশাসনিক কারণে তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তবে অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফলাফল এখনো জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট