1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

মতলবের খাদেরগাঁও ইউনিয়নে বিএনপি আহ্বায়ক কমিটি অনুমোদন

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

দিপু সরকারঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁওইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে । এ এম এস বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীকে আহবায়ক ও মোঃ জিলানী তালুকদারকে সদস্য সচিব করে  ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগরের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৮ অক্টোবর এ কমিটি অনুমোদন দেয় হয়। আহবায়ক এ এম এস বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী বলেন,বিগত ২০২০ সালের সেপ্টেম্বর মাসের ১২ তারিখে মারা যান খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। ওনি মারা যাওয়ার পর থেকে ওই পদটি শূন্য হয়ে যায়। দীর্ঘ প্রায় ৫ বছর পর অত্র ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করেন উপজেলা বিএনপি। এ এম এস বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী আরো জানান, তিনি অত্র ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাকালীন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া যুবদলের আহবায়ক ও সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত হন।
এরপর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর দীর্ঘসময় দায়িত্ব পালন করেছিলেন। সংগঠনকে আরো গতিশীল করতে গত ৮ অক্টোবর তাকে আহবায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষনা দেয়া হয়।খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে তাকে আহবায়ক এবং জিলানী তালুকদারকে সদস্য সচিব করে কমিটি ঘোষনা অনুমোদন দেয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানান। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট