1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

কোন নেতা কর্মী কোথাও গিয়ে বিশৃঙ্খলা করা যাবে না  – শেখ ফরিদ আহমেদ মানিক

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

চাঁদপুর সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চাঁদপুর ক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, আজ এখানে জেলা বিএনপি, সদর ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। আমাদের জেলা বিএনপির প্রবীর নেতা সাবেক এমপি জি এম  ফজলুল হক মঙ্গলবার সন্ধ্যায় মারা গিয়েছেন ( ইন্নালিল্লাহি….রাজিউন )। বৃহস্পতিবার বাবুরহাটে তার জানাজায় সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।

তিনি আরো বলেন, সরকার গঠনের পর এই  প্রথম আমার থানা বিএনপি নেতৃবৃন্দের সাথে বসা। আমার ইচ্ছে আছে প্রত্যেকটি ইউনিয়নে যাওয়ার। আমি ইউনিয়নগুলোতে ঈদের পরে যাব। সপ্তাহে তিন দিন হলেও আমি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যাব সভা করবো।

তিনি বলেন, নির্বাচনে আমরা জয়লাভ করেছি কিন্তু কাঙ্খিত সে ফলাফল পাইনি। কোথায় আমাদের ব্যর্থতা সে জায়গাগুলো খোঁজ করতে হবে। সে জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। জনগণের  উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। কোন নেতা কর্মী কোথাও গিয়ে বিশৃঙ্খলা করা যাবে না।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর ওলামা দলের সভাপতি শেখ ইসমাইল হোসেন।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাপড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

স্টাফ রিপোর্টার

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট