1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

ধর্মের ভুল ব্যাখ্যা রোধে আলেম-ওলামাদের এগিয়ে আসতে হবে — এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে
চাঁদপুরের শাহরাস্তিতে জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মান্নান পাটোয়ারীর উদ্যোগে নবাগত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, ধর্মের ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না। ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে আলেম-ওলামাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সবকিছুই মহান আল্লাহর হাতে। আমরা একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার মাদক, ইভটিজিং ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সমাজে কোনো ধরনের বৈষম্য আমরা চাই না। ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে তুলে ধরতে হবে, যাতে কেউ ভুল ব্যাখ্যা দিয়ে ব্যক্তিগত ফায়দা হাসিল করতে না পারে।
ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, আমরা নির্বাচনে অনেক টাকা খরচ করতে পারি, কিন্তু আবদুল মান্নান পাটোয়ারীর মতো মাদ্রাসা নির্মাণ করতে পারি না। তাই সমাজের সচ্ছল মানুষদের ধর্মীয় শিক্ষা বিস্তারে মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় এগিয়ে আসা উচিত।
আলহাজ্ব আবদুল মান্নান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা ছানাউর রহমান পাটোয়ারী মেশকাত, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, যুবদল নেতা ইকবাল হোসেন এবং ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
# মোঃ হানিফ মিয়াজি,
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট