1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

কচুয়ার সাচারে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও বনার্ঢ্য র‌্যালী

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

কচুয়া প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ায় জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাংগঠনিক জনসভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জাকের পার্টি সাচার ইউনিয়ন শাখার ব্যাপক আয়োজনে সাচার উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
জাকের পার্টি কচুয়া উপজেলা শাখার সভাপতি, বীর মুক্তিযুদ্ধা ডা: মো: তাসাদ্দেক হোসেন মোহনের সভাপতিত্বে ও জাকের পার্টি ছাত্রফ্রন্ট চাঁদপুর উত্তর সহশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সিয়াম হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টি চাঁদপুর জেলা উত্তরের সাংগঠনিক সভাপতি মো: ওবায়েদ মোল্লা।
বক্তব্য রাখেন, জাকের পার্টি চাঁদপুর উত্তরের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মাহমুদ তুহিন, জাকের পার্টি মহিলা ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা কামরুন নেছা জামান, জাকের পার্টি মতলব উত্তর সভাপতি দুলাল হোসেন খান, মতলব দক্ষিণের সভাপতি আবদুল মতিন মিয়া, কচুয়া উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ মাসুদুল আহসান, সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল হক, সাচার ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জাকির হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জিসান আহমেদ, চাঁদপুর জেলা দক্ষিণ ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মারুফ হোসাইন,কচুয়া উপজেলা ছাত্র ফ্রন্টের সভানেত্রী জান্নাতুল মাওয়া হ্যাপী প্রমুখ। অনুষ্ঠান শেষে সাচার বাজারে বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রা বের করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট