1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু চাঁদপুরে সরকারি জমি দখল করে বহুতল মার্কেট নির্মাণ, আদালতের স্ব-উদ্যোগে মামলা জমকালো আয়োজনে চাঁদপুরে এশিয়া পোস্টের উদ্বোধন বিসিএস ডাক্তারের ভিজিট মাত্র ১০০ টাকা: শাহরাস্তিতে প্রশংসার ঝড় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উয়ারুকে উৎসবের আমেজ খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন কুদ্দুস বয়াতি ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নীকাণ্ডে ২০টি বসতঘর পুড়েছে মতলবে বালুচর শ্রীশ্রী শ্মশান কালী মন্দিরের উন্নয়ন কাজের উদ্ভোধন তারেক রহমানের আগমন ঘিরে পাইকদীতে বিএনপির মতবিনিময় সভা বরুড়া-শাহরাস্তি-চাঁদপুর ঘিরে প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচি

বিসিএস ডাক্তারের ভিজিট মাত্র ১০০ টাকা: শাহরাস্তিতে প্রশংসার ঝড়

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ হানিফ মিয়াজি:
দুর্মূল্যের বাজারে যখন একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে ৫০০ থেকে ১০০০ টাকা গুনতে হয়, তখন চাঁদপুরের শাহরাস্তিতে মাত্র ১০০ টাকায় রোগী দেখছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসক ডা. মো. ফারুক হোসেন। তার এই মানবিক উদ্যোগকে ঘিরে এলাকাজুড়ে উঠেছে প্রশংসার ঝড়।

চাঁদপুর মেডিকেল কলেজের প্রভাষক ডা. ফারুক হোসেন এমবিবিএস (শের-ই-বাংলা মেডিকেল কলেজ), বিসিএস (স্বাস্থ্য), সিএমইউ (আল্ট্রাসনোগ্রাম) ও এমসিজিপি ডিগ্রিধারী। তিনি দীর্ঘদিন ধরে মেডিসিন, ডায়াবেটিস, বাত-ব্যথা, শ্বাসকষ্ট, চর্মরোগ, এলার্জি ও শিশু রোগের চিকিৎসাসেবা দিয়ে আসছেন।

শাহরাস্তি গেইট দোয়াভাঙা পূর্ব বাজারের আল-আমিন কমপ্লেক্সে অবস্থিত নিউ অ্যাপোলো ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি রোগী দেখেন।

স্বস্তিতে নিম্নবিত্তরা
চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, অল্প খরচে একজন অভিজ্ঞ বিসিএস ডাক্তারের সেবা পাওয়া বর্তমান সময়ে অকল্পনীয়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবার তার এই উদ্যোগে অনেকটা স্বস্তি পেয়েছে।

রোগী মো. আরমান হাবিব বলেন, “একজন বিসিএস ডাক্তার মাত্র ১০০ টাকায় রোগী দেখেন, এটা বিশ্বাসই হয় না। অথচ তিনি সময় নিয়ে কথা শোনেন, ভালোভাবে দেখেন।”

আরেক রোগী গৃহিণী শারমিন আক্তার বলেন, “ডা. ফারুক হোসেন শুধু ওষুধ দেন না, রোগীকে সাহসও দেন। আমার মতো গরিব মানুষের জন্য তিনি আল্লাহর রহমত।”

‘চিকিৎসা আমার কাছে সেবা’
এ বিষয়ে ডা. ফারুক হোসেন বলেন, “চিকিৎসা আমার কাছে শুধু পেশা নয়, এটি মানুষের সেবা করার একটি মাধ্যম। একজন বিসিএস ক্যাডার হিসেবে আমার দায়িত্ব আরও বেশি। আমি চাই, অর্থের অভাবে কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হয়।”

স্থানীয় সচেতন মহল বলছে, সমাজে এ ধরনের মানবিক চিকিৎসকের সংখ্যা বাড়লে স্বাস্থ্যখাতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে। তার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে এলাকায় মানবিক চিকিৎসাসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই কথা— ‘এমন ডাক্তারই সমাজের প্রকৃত সম্পদ।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট