1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়ার সাথে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া। প্রধান অতিথি বক্তব্যে বলেন, ডাকাতিয়ার পাড়ের এ উপজেলাটি একটি সম্ভাবনাময় এলাকা, এখানে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে, শিক্ষা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে অনেক কাজ করার সুযোগ আছে। এসব কাজে সহযোগিতা করলে উন্নয়ন কার্যক্রমের মধ্যদিয়ে এ উপজেলাকে ঢেলে সাজানো সম্ভব হবে। কারণ সাংবাদিকদের নিরপেক্ষ কলমের খোঁচা সমাজে উন্নয়নের বাহক হিসেবে কাজ করে।
উক্ত সভায় সাংবাদিকরা নবাগত ইউএনও সেটু কুমার বড়ুয়াকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, প্রতিষ্ঠাতা সদস্য এমকে মানিক পাঠান, সিনিয়র সাংবাদিক মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, এসএম ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক,কোষাধ্যক্ষ আক্তার হোসাইন, আইসিটি সম্পাদক গাজী মমিন, সাহিত্য সম্পাদক মো. জাহিদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন সৈকত, শিমুল হাসান, আবু তালেব সর্দার, সদস্য আব্দুল কাদির, ফখরুল পাঠান, মামুন হোসাইন, আমান উল্যাহ খাঁন ফারাবী, সহযোগী সদস্য শামীম হাসান, জসিম উদ্দিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট