1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

ফরিদগঞ্জে সুপারি গাছ ভেঙ্গে পড়ে বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

নারায়ন রবিদাস:চাঁদপুরের ফরিদগঞ্জে রাতের আঁধারে গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙ্গে নিচে পড়ে আবিদুর রহমান আবু (৬৫) নামে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) সকালে লাশ উদ্ধার করেছে। উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন টেলু জানান, শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরার পথে চরপাড়া গ্রামের বেপারী বাড়ি ও মালি বাড়ি সংলগ্ন শ্মশান বাগানে সুপারি গাছের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। পরে কাছে গিয়ে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। মৃত আবিদুর রহমান আবু’র লাশের অবস্থান দেখে ধারনা করছি সুপারি পাড়তে গিয়ে সুপারি গাছ ভেঙ্গে তার মৃত্যু হয়েছে। লাশের পাশের সুপারি গাছটিও ভাঙ্গা দেখতে পেয়েছি। পরে থানা পুলিশকে সংবাদ দিলে তারা শুক্রবার সকালে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আবিদুর রহমান আবুর ভাতিজা জানায়, তার চাচার দুই ছেলে ও তিন মেয়ে। বড়ো ছেলে ৭/৮ বছর আগে মালেয়শিয়া যাওয়ার পর তার আর কোন হদিস নেই। ছোট ছেলে ইমাম হোসেন চরপাড়া মাদ্রাসার হাফেজিয়া মাদ্রাসায় পড়ালেখা করছে। সেও প্রতিবন্ধী। তার চাচা এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতো। তবে কেনো বা কি কারণে রাতের আঁধারে বাড়ির পাশের সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গেলো তা বোধগম্য নয়।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, আবিদুর রহমান আবু নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট