1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শাহরাস্তিতে শান্তিপূর্ণভাবে শেষ হলো এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন চ্যানেল ওয়ান-এর চাঁদপুর প্রতিনিধি জাহিদুল ইসলাম ভূঁইয়া জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দেয়া সেই সেকমোকে সন্দ্বীপে বদলি  মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৯ জেলের কারাদন্ড কাল থেকে চাঁদপুর জেলাজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু  ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে দু শিশুর মৃত্যু বিষ্ণপুর ইউনিয়ন বাসীকে সেবা দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহন করতে চাই – গোলাম ইয়াজদানী চৌধুরী (এনাম) আস্টা মহামায়া বাজারে পহেলা বৈশাখ মেলায় হাজারো মানুষ ঢল ফরিদগঞ্জে পুলিশ দেখে পালাতে গিয়ে মাদ্রাসার নৈশ্য প্রহরী আহত চাঁদপুরে পাউবোর নির্মাণ কাজ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার

শাহরাস্তিতে শান্তিপূর্ণভাবে শেষ হলো এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারাদেশের ন্যায় চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এদিন মোট ২ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জন অনুপস্থিত ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী
জানা যায়, উপজেলায় মোট ৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে এসএসসি ৬টি, দাখিল ২টি এবং ভোকেশনাল ১টি কেন্দ্র রয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে এসএসসিতে ২ হাজার ৬৯ জন, দাখিলে ৬৩৪ জন এবং ভোকেশনালে ৬৩ জন অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিল যথাক্রমে ২ হাজার ২৫ জন, ৬০৭ জন ও ৬০ জন। অনুপস্থিত ছিল এসএসসিতে ৪৪ জন, দাখিলে ২৭ জন এবং ভোকেশনালে ৩ জন।  যা মোট পরীক্ষার্থীর ২.৬৮ শতাংশ।
পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তারা সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এবারই প্রথমবারের মতো সারা দেশের সব কেন্দ্রের প্রতিটি কক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করা হয়েছে। এর ফলে পরীক্ষার হলে নকল বা অসদুপায় অবলম্বনের সুযোগ ছিলো না বলে  জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পরীক্ষার্থী, কক্ষ পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের মধ্যেই বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে।
অন্যদিকে, অভিভাবকদের অযথা ভিড় এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপের কারণে কেন্দ্রের আশপাশে আগের তুলনায় কম ভিড় দেখা গেছে।
প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন জানান, সব মিলিয়ে, সুশৃঙ্খল পরিবেশ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন।
@আবু মুছা আল শিহাব / হানিফ মিয়াজি
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট