1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের নিয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা ড. জালাল উদ্দিনের

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

আরাফাত আল-আমিন : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৫৫ জন দৃষ্টি প্রতিবন্ধী (অন্ধ) কোরআনে হাফেজদের নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। আজ শুক্রবার সকাল তার নিজ বাড়িতে এ দোয়া আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে কোরআনে হাফেজ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, চাঁদপুর এর ৫৫ জন অন্ধ হাফেজ অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি হাফেজ খলিলুল্লাহ খানের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি হাফেজ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

এসময় তিনি বলেন, আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। যাতে তিনি সুস্থ হয়ে আগামী নির্বাচনে নেতৃত্ব দিতে পারেন। আমি যাতে আমাদের নেত্রীর দিকনির্দেশনায় নির্বাচনে অংশ গ্রহণ করবে পারি। হাফেজদের দোয়া আল্লাহ কবুল করুন।

ড. জালাল আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন হাফেজ ও দৃষ্টি প্রতিবন্ধীদেরকে বিশেষ সুবিধা দিবেন এবং প্রতিবন্ধীদের সম্মানজনক ভাতার ব্যবস্থা করবেন। আর আমি আপনাদের দোয়ায় এমপি হলে রাষ্ট্রের কাছে আপনাদের দাবী দাওয়া পুরণের জন্য সংসদে উপস্থাপন করব। এমপি হই বা না নই হাফেজদের কল্যাণে সবসময় আপনাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ।

আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট