1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

বিশিষ্ট আলোকচিত্রী সুদীপ্ত সালামের সৌজন্যে সাহিত্য একাডেমিতে যুক্ত হলো রবীন্দ্র-রচনাবলি ৩০ খণ্ড

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী সুদীপ্ত সালাম সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর জন্য তাঁর ব্যক্তিগত সংগ্রহে থাকা ঐতিহ্য থেকে প্রকাশিত ৩০ খণ্ড রবীন্দ্র-রচনাবলি প্রদান করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) তিনি এ মূল্যবান বই প্রদান করেন।
সাহিত্য একাডেমি-সূত্রে জানা যায়, প্রায় ২৩ হাজার পৃষ্ঠার এ রচনাবলির মূল্য ৩০ হাজার টাকা। একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসানের অনুরোধে আলোকচিত্রী সুদীপ্ত সালাম বইগুলো সাহিত্য একাডেমির জন্য প্রদান করেন।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় একাডেমিতে মহাপরিচালক কাদের পলাশের কাছে এসব গ্রন্থের কপি হস্তান্তর করেন পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান। এসময় সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম, সাধারণ সদস্য মুহাম্মদ হানিফ, আরিফুল ইসলাম শান্ত, ইমরান শাকির ইমরু উপস্থিত ছিলেন।
সাহিত্য একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান জানান, বিশিষ্ট আলোকচিত্রী সুদীপ্ত সালামের প্রদত্ত গ্রন্থগুলো একাডেমি লাইব্রেরিতে রাখা হবে। এতে পাঠক, লেখক ও গবেষকরা উপকৃত হবেন।
সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ জানান, আলোকচিত্রী সুদীপ্ত সালামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা চাই, সাহিত্য নিয়ে পঠ-পাঠন. চর্চা ও গবেষণা বৃদ্ধি হোক। এ বইগুলো একাডেমির পাঠাগারকে সমৃদ্ধ করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট