1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলগুলো থেকে রবীন্দ্র সংগীত চর্চা করে তাদেরকে পুরস্কৃত করতে হবে ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুরে জ্বালানি তেল জব্দ, ৪ জনের অর্থদন্ড বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে উয়ারুকের খোদ্দ খালের পুনঃখনন কাজ উদ্বোধন করবেন শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিরাজুল ইসলামের মৃত্যু উয়ারুক বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত সড়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়াতে গোল্ডকাপ খেলা শুরু হয়েছে…..শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি শাহরাস্তিতে মাদক, ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ১২ জন গ্রেফতার চাঁদপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী স্বামীর নির্যাতন থেকে বাঁচতে মৃত্যুর পথ বেঁচে নিলেন স্ত্রী

চাঁদপুরে জ্বালানি তেল জব্দ, ৪ জনের অর্থদন্ড

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় জড়িত ৪ জনকে ৭৩ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ মে) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, উপজেলার দশানী সংলগ্ন এলাকায় শনিবার দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও আউটপোস্ট মোহনপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার চারটি গোডাউন তল্লাশি করে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ৩ লাখ ২২ হাজার টাকা মূল্যের ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) সহ ৪ জন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়।

পরবর্তীতে মতলব উত্তর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসি ল্যান্ড) রহমত উল্যাহ এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের নিকট হতে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করে জব্দকৃত জ্বালানি তেল ফেরত প্রদান করা হয়।

তিনি আরও বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট