1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

কাল বুধবার শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন উৎসব

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

শাহরাস্তি প্রতিনিধি:
আজ বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মঈনুল ইসলাম কাজল। সাধারণ সম্পাদক পদে ফয়েজ আহমেদ ও কামরুজ্জামান সেন্টু প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে জামাল হোসেন ও মহি উদ্দিন নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচন সম্পন্নের লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রেসক্লাবের ইতিহাসে এবারই প্রথমবারের মতো সরকারি কোন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও প্রিজাইডিং পুলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, প্রাণবন্ত করতে সকল সদস্য এটিকে নির্বাচন উৎসব হিসেবে দেখছে। জানা গেছে উক্ত নির্বাচন পর্যবেক্ষণ করতে চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়া বিভিন্ন পত্রিকার সম্পাদক ও জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। রিটার্নিং অফিসার ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহজাহান জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আশাকরি একটি মডেল নির্বাচন উপহার দিতে পারব। শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল বলেন আমরা নির্বাচনকে উৎসব হিসেবে দেখছি। প্রার্থীদের মাঝে উৎসবমুখর নির্বাচনী আমেজ লক্ষ্য করছি। এখানে জয়পরাজয় থাকবে তবে কেউ হেরে যাবে না, আমাদের সকলের দায়িত্ব বৃদ্ধি পাবে। আশাকরি উক্ত নির্বাচনে সাংবাদিকদের ঐক্য মজবুত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট