1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

মতলব উত্তরে মরহুম আফজাল মাস্টার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

আরাফাত আল-আমিন : মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে মরহুম আফজাল মাস্টার স্মৃতি মিনি নাইট গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২৫-২৬ উদ্বোধন করা হয়েছে। গত ২২ ডিসেম্বর সোমবার রাতে উত্তর লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন করেন সাউথ আফ্রিকা যুবদলের সভাপতি মোঃ আক্তার প্রধান।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে আক্তার প্রধান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেলাধুলার প্রতি খুবই আবেগবান ছিলেন। সেই ধারাবাহিকতায় দেশের ক্রীড়াঙ্গন উন্নত হয়ে উঠেছে। শহর থেকে গ্রাম পর্যায়েও খেলাধুলার জনপ্রিয়তা বেড়েছে।

তিনি আরো বলেন, খেলাধুলা শারীরিক ও মানষিক বিকাশ ঘটায়। তাই আমি অনুরোধ করবো যুবসমাজ যাতে আরো বেশি বেশি করে খেলাধুলা করেন এবং এই ধরনের আয়োজন অব্যাহত রাখে। আগামী দিনে সকলের সহযোগীতায় উত্তর লুধুয়া গ্রামে একটি খেলার মাঠ করার আশ্বাস ব্যক্ত করেন তিনি।

সভাপতিত্ব করেন ফ্রান্স প্রবাসী মোঃ সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু ইউসুফ মাস্টার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ইফাদ বিন ছাত্তার, যুবদল নেতা ইব্রাহিম প্রধান, কামাল হোসেন, মরহুম আফজাল মাস্টারের ছেলে গোলাম রাব্বানী, উপজেলা বিএনপির সদস্য বোরহান দেওয়ান, বিএনপি নেতা আলী হোসেন অজি, মোঃ শাহজালাল, সজিব পাটোয়ারী, নাছির, সাইদুল, বিএনপি নেতা মোকাদ্দেস পাটোয়ারী, মান্নান মেম্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব আল ফাহাদ সহ টূর্ণামেন্ট আয়োজন কমিটির সদস্যবৃন্দ। উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহন করে বেগমপুর ক্লাব একাদশ বনাম লিটন মিয়া একাদশ। খেলা পরিচালনা করেন, এরফান আহমেদ, হৃদয়, রাব্বি, রাকিব, সজিব, শাহিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট