1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা দিনে ধানের শীষ, রাতে ফুটবল মার্কায় ভোট চাইছেন ইকবাল

মতলব উত্তরে সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

আরাফাত আল-আমিন :

মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হয়েছে। রবিবার বিকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুলুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার বলেন, বাংলাদেশ পরিবর্তনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে শিক্ষার্থীরা গণঅভ্যুত্থান করেছে, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য সকল শিক্ষার্থীদের কাজ করতে হবে। তা না হলে মানুষের আশা আকাঙ্খা বিফলে যাবে। তিনি আরও বলেন, সামনে যে নির্বাচন হবে তাকে গণভোটে হ্যাঁ দিলে দেশের জনগণের উন্নয়ন হবে। জবাবদিহি মুলক শাসন প্রতিষ্ঠা হবে। আর যদি না ভোট জয়ী হয় তাহলে গণঅভ্যুত্থান বিফলে যাবে। এই বিষয়গুলো সকলের মাঝে তুলে ধরকে হবে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ শাহপরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, অষ্ট্রেলিয়া প্রবাসী ওসমান গনি।

আরো বক্তব্য রাখেন, সুজাতপুর ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য আফজাল সরকার, জসিম প্রধান, জাহাঙ্গীর মজুমদার।

উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য মিজান সরকার, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল ফরাজী, সাহিত্য বিষয়ক সম্পাদক কবির প্রধান সহ সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট