
ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের (মোহাম্মদপুর, আদাবর, কল্যাণপুর) ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক শুক্রবার ১লা মে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা মাদক নির্মূলে বিষ্ণুপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে যারা মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত, তাদেরকে সামাজিকভাবে বয়কট করারও জোরালো আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, যোগ্য ও সৎ প্রার্থীকে ভোট প্রদানের মাধ্যমে ১নং বিষ্ণুপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করা সম্ভব।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনাম চৌধুরী। তিনি উপস্থিত সবার প্রতি সঠিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।