1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাইমচরে নির্মাম সামগ্রী ফেলে জোরপূর্বক জমি দখলে অভিযোগ ভূমিদস্যু জাহিদ বেপারি আটক ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে সুমন ভূঁঞা’র নেতৃত্বে উঠান বৈঠক শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচরে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক মৈশাদীতে সড়ক সংস্কারের নামে পুকুর চুরি দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন এসেছে- সৈয়দ মেহেদী হাসান চৌধুরী শাহমাহমুদপুরে কামাল মিজির নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপির গণপ্রচারণা দিনে ধানের শীষ, রাতে ফুটবল মার্কায় ভোট চাইছেন ইকবাল

চাঁদপুর সরকারি মহিলা কলেজের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

প্রেস রিলিজ

“মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬” উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২:০১ মিনিটে কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী কেন্দ্রীয় শহিদ মিনার এবং কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ২১/০২/২০২৬ তারিখ সূর্যোদয়ের সাথে সাথে কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এর নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করার মাধ্যমে চাঁদপুর সরকারি মহিলা কলেজের কার্যক্রম শুরু হয়।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস এবং গীতা থেকে পাঠ করেন ব্যবস্থাপন বিভাগের প্রভাষক কামনাশীষ দেবনাথ। কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর জীবন কানাই সাহা এর সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক সাইদুল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফয়জুর রহমান।

প্রধান অতিথি প্রফেসর মোঃ মাসুদুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “ভাষা শহিদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের অবদানের জন্যই বাংলা ভাষা রাষ্ট্র ভাষার মর্যাদা পেয়েছে এবং এরই ধারাবাহিকতায় বাংলা ভাষাকে কেন্দ্র করে ২১ শে ফেব্রেুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। ৫২ এর ভাষা আন্দোলন বাংলাদেশের প্রতিটি আন্দোলনে অনুঘটক হিসেবে কাজ করছে। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান মিয়া। উক্ত অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মচারী, বিএনসিসি, গার্ল ইন রোভার, রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষার গান পরিবেশন করে মারজান আলম ও তার দল এবং কবিতা আবৃত্তি করে মারজান আলম। অনুষ্ঠানের সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট