1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

আজ চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে মহান স্বাধীনতার গল্প, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা 

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে আজ ২৮ মার্চ ২০২৬ খ্রি. শনিবার সকাল ৯.৩০ মিনিটে প্রেস ক্লাব মিলনায়তনে (তৃতীয় তলায়) চিত্রাঙ্কন, আবৃত্তি, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ছড়া, মুক্তিযুদ্ধের কবিতা ও গল্প বলা
প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হয়েছে। ওইদিন বিকেল ৩.০০টায় উক্ত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রতিযোগিতার বিষয়:
১. চিত্রাঙ্কন : ‘ক’ বিভাগ: শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি (জাতীয় পতাকা), ‘খ’ বিভাগ: চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (আমার দেখা স্বাধীনতা), ‘গ’ বিভাগ: ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি (মহান মুক্তিযুদ্ধ)
২. আবৃত্তি প্রতিযোগিতা: ‘ক’ বিভাগ: শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি (স্বাধীনতার যে কোন ছড়া), ‘খ’ বিভাগ: চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (মুক্তিযুদ্ধের কবিতা), ‘গ’ বিভাগ: ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি (মুক্তিযুদ্ধের কবিতা)।
৩. স্বাধীনতার গল্প বলা (২ মিনিট): ‘ক’ বিভাগ: ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি (নিজ পাঠ্য বই থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প),  ‘খ’ বিভাগ: ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি (নিজ পাঠ্য বই থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প), চাঁদপুর প্রেস ক্লাবের এ সুন্দর আয়োজনে আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। এ বিষয়ে সার্বিক যোগাযোগ: এম আর ইসলাম বাবু, আহবায়ক, মোবাইল নম্বর ০১৯৮১২৪০৪০৮
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট