1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন ফরিদগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা শুরু শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের রোগীকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা হাজীগঞ্জে লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩ মতলব উত্তর মিড – ডে মিলে পচা ডিম, শিক্ষার্থীদের ক্ষোভ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে হাইমচর নদী রক্ষা বাঁধ চাঁদপুর সদর মডেল মসজিদে রাতেও জাতীয় পতাকা উত্তোলিত মতলবে ৮ বছরের শিশু আদিবা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

ফরিদগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা ও দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সেটু কুমার বড়–য়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল। এদিকে এই উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এতে উপজেলা স্কুল ও কলেজ পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনি বিষয়ে প্রজেক্ট উপস্থাপন করেন।
সভাপতি ইউএনও তাঁর বক্তব্যে বলেন, আমাদের শিক্ষার্থীরা অনেক মেধাবী। তাদের উদ্ভাবনি শক্তির প্রখরতা দেখলে বোঝা যায়। আমরা আশা করবো শিক্ষা প্রতিষ্ঠানগুলো এসব মেধার যথাযথ মূল্যায়ন করলে আমরা মেধাবী জাতি পাবো। সরকার বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে দেশকে এগিয়ে নিয়ে বিভিন্ন উদ্ভাবনকে এগিয়ে নিতে সচেষ্ট। গ্রাম থেকে উঠে আসা এরকম অনেক সম্ভবনা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেয়া সম্ভব। আমি আশা করবো আজকে এই প্রজেক্টগুলোর মাধ্যমে আমাদের দেশে প্রযুক্তিকে এগিয়ে নিতে ভুমিকা রাখবে।

নারায়ন রবিদাস

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট